পুবের কলম,ওয়েবডেস্ক: ফের খবরের শিরোনামে বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশ। বাচ্চাকে স্তন্যপান করানোর সময় অশ্লীল অঙ্গভঙ্গি  যুবকের। পায়ের চটি খুলে মার দিলেন মহিলা। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে।

জানা গেছে, রাস্তার ধারে সন্তানকে স্তন্যপান করাচ্ছিলেন ওই মহিলা। তাঁকে দেখে অশ্লীলভাবে অঙ্গভঙ্গি করছিল ওই যুবক। ঘটনাটি দেখেই রেগে যান ওই মহিলা। সটান রুদ্রমূর্তি ধারণ করেন ওই মা।
নিজের পায়ের চপ্পল খুলে দিতে শুরু করে উত্তমমধ্যম। তখন সেই মহিলার কোলে ছিল তাঁর ছোট্ট মেয়ে। স্থানীয়রা ছুটে এসে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন।  দেখুন সেই ভাইরাল ভিডিয়ো......

https://twitter.com/fpjindia/status/1688804694238666753?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1688804694238666753%7Ctwgr%5Eb52fcac66d304730a1146a9023e60a676d9f9eda%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fbangla.latestly.com%2Fsocially%2Fsocial-viral%2Fwoman-thrashes-man-with-chappal-for-molesting-her-while-she-was-breastfeeding-her-child-in-mps-gwalior-233814.html