পুবের কলম ওয়েবডেস্ক , অতিরিক্ত মুরগি খেয়ে এমনই ওজন বেড়েছে এক বাজপাখির যে শেষ পর্যন্ত উড়তেই পারছে না সে! ঘটনাটি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার রোয়ানোকে।

সম্প্রতি একটি বাড়ির উঠোনে উড়তে না পারা অবস্থায় বাজপাখিটিকে উদ্ধার করা হয়। পরে তাকে নিয়ে যাওয়া হয় সাউথওয়েস্ট ভার্জিনিয়া ওয়াইল্ডলাইফ সেন্টারে।

সেখানে পরীক্ষা করে দেখা যায়, পাখিটির কোনও চোট বা অসুস্থতা নেই। বরং তার ওজন প্রায় ৯১০ গ্রাম, যা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি।

কিন্তু কীভাবে এত মোটা হল পাখিটি? তদন্তে জানা যায়, আশপাশের কয়েকটি বাড়িতে খোলা জায়গায় ছেড়ে রাখা মুরগি একের পর এক শিকার করছিল সে।

পেট ভরে মুরগি খেয়ে গাছের ডালে ঘুমিয়ে পড়ত। আবার খিদে পেলেই নেমে আসত শিকারে।

এখন চিকিৎসকদের তত্ত্বাবধানে বিশেষ খাবার ও ব্যায়ামের মাধ্যমে ওজন কমানো হচ্ছে তার। সুস্থ হয়ে উঠলে ফের আকাশে ওড়ার সুযোগ পাবে বাজপাখিটি।