উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’—এই স্লোগানকে সামনে রেখে শনিবার বিকেলে জয়নগরের বুড়োরঘাটে অনুষ্ঠিত হল জয়নগর বিধানসভাএলাকার বুদ্ধিজীবী সম্মেলন।বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্ব, শিক্ষক, প্রাক্তন সেনাকর্মী-সহ বহু গুণীজন উপস্থিত ছিলেন।এদিনের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা গণতন্ত্রের মর্যাদা রক্ষা, সামাজিক দায়িত্ববোধ এবং বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরেন।

পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ ও সচেতনতা গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া হয়।সম্মেলনে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সম্পাদিকা উর্মিলা মণ্ডল ও সুপ্রীতি কুণ্ডু,শিক্ষক লক্ষ্মীকান্ত মুখার্জি, প্রাক্তন সেনাকর্মী সুনীল নস্কর, শিক্ষক বিমল কুমার সরদার সহ আরও অনেকে।
সমাজের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে আয়োজিত এই সম্মেলনকে ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।