পুবের কলম ওয়েব ডেস্ক: কালীপুজোর দিন সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য মেট্রো পরিষেবায় বড়সড় রদবদল আনা হয়েছে। সকাল ৯টার আগে থেকেই পরিষেবা শুরু হবে এবং রাতেও মিলবে বাড়তি মেট্রো। দেখে নিন কালীপুজোর বিশেষ মেট্রোর সময়সূচি:
ব্লু লাইন (শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর), এই রুটে আপ ও ডাউন মিলিয়ে মোট ১৫২টি মেট্রো চলবে।
নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম, প্রথম মেট্রো সকাল ৭টা ৫৪ মিনিট।
শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর, প্রথম মেট্রো সকাল ৮টা, শেষ মেট্রো রাত ১১টা।
মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বর, প্রথম মেট্রো সকাল ৮টা।
দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম, প্রথম মেট্রো সকাল ৮টা, শেষ মেট্রো রাত ১০টা ৪০ মিনিট।
দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমার, শেষ মেট্রো রাত ১১টা।
গ্রিন লাইন (হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ), এই রুটে ১১১টির বদলে ১২৩টি মেট্রো চলবে।
হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ, প্রথম মেট্রো সকাল ৮টা, শেষ মেট্রো রাত ১১টা।
সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান, প্রথম মেট্রো সকাল ৮টা ২ মিনিট, শেষ মেট্রো রাত ১১টা।
ইয়েলো লাইন (নোয়াপাড়া-জয় হিন্দ বিমানবন্দর), এই রুটে ৭৮টি মেট্রো চলবে। সময়সূচিতে কোনো পরিবর্তন করা হয়নি।
নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর, প্রথম মেট্রো সকাল ৯টা ১৮ মিনিট, শেষ মেট্রো রাত ৯টা।
জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া, প্রথম মেট্রো সকাল ৯টা ৪০ মিনিট, শেষ মেট্রো রাত ৯টা ২০ মিনিট।
তবে, অন্যান্য রবিবারের মতোই কালীপুজোতেও পার্পল এবং অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে।