পুবের কলম, ওয়েবডেস্ক: শ্রীকৃষ্ণকে নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর বিরুদ্ধে উত্তরপ্রদেশের আগ্রার আদালতে একটি ফৌজদারি মানহানির মামলা দায়ের করা হলো। শ্রীকৃষ্ণের শারীরিক ভঙ্গিমা নিয়ে বিতর্কিত মন্তব্য করার জেরে তাঁর অনুসারী ও বংশধরদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে বলে অভিযোগে দাবি করা হয়েছে।
আরও পড়ুন:
বৃহস্পতিবার এক আইনজীবী এই মামলার কথা প্রকাশ্যে এনে জানান যে, আইনজীবী অজয় প্রতাপ সিং আগ্রার সিভিল কোর্টে এই অভিযোগ দায়ের করেছেন।
আগামী ১৪ ডিসেম্বর এই মামলার পরবর্তী প্রাথমিক শুনানির দিন ধার্য করেছে আদালত।আরও পড়ুন:
মামলার বিবরণ অনুযায়ী, সম্প্রতি মধ্যপ্রদেশের শিবপুরী জেলার কারেরা এলাকায় একটি ‘রামকথা’ চলাকালীন ভগবান রাম ও ভগবান কৃষ্ণের শারীরিক ভঙ্গিমা বা পোস্টার তুলনা করে বক্তব্য রেখেছিলেন বাঘেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্র শাস্ত্রী।
আরও পড়ুন:
অভিযোগে বলা হয়েছে, ধীরেন্দ্র শাস্ত্রী সেই সভায় বলেছিলেন, "যাঁরা কৃষ্ণের অনুসারী, তাঁদের হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু কৃষ্ণ অত্যন্ত বক্র (বাঁকা)। এমনকি যখন তিনি দাঁড়ান, তখনও তিনি তিন জায়গায় বাঁকা হয়ে থাকেন।"