পুবের কলম, ওয়েবডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প শিবিরের ভরাডুবি এবং ইউএস কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটদের বিশাল জয়ের জল গড়াচ্ছে ভারতের রাজনীতিতেও। আমেরিকার এই রাজনৈতিক পট পরিবর্তনকে হাতিয়ার করে ভারতে ক্ষমতাসীন বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভবিষ্যতকে কাঠগড়ায় তুলল বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের একাধিক দল। কংগ্রেস, শিবসেনা (ইউবিটি) এবং এআইএমআইএম-এর মতো দলগুলি দাবি করেছে, এই ফল বিশ্বজুড়ে ডানপন্থী রাজনীতির পতনের বার্তা দিচ্ছে। অন্যদিকে বিজেপি এই সমস্ত দাবি উড়িয়ে দিয়ে জানিয়েছে, মোদী সরকারের জনপ্রিয়তা অক্ষুণ্ণ।
আরও পড়ুন:
কংগ্রেস সাংসদ পবন খেরা কড়া ভাষায় আক্রমণ শানিয়ে বলেন, "আমেরিকায় ট্রাম্প হলেন সে দেশের মোদী, আর ভারতে যিনি আছেন তিনি ভারতের ট্রাম্প! সেখানে যা ঘটেছিল, এখানেও ঠিক সেটাই হতে চলেছে। নির্বাচনের মাধ্যমে তিনিও বিদায় নেবেন।"
আরও পড়ুন:
আমেরিকান প্রেসিডেন্ট ও ভারতের পদ্মফুল প্রতীককে এক বন্ধনীতে এনে সোশাল মিডিয়ায় কড়া খোঁচা দিয়েছেন আম আদমি পার্টি ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া নেত্রী প্রিয়াঙ্কা কক্কর।
তিনি এক্স হ্যান্ডেলে লেখেন— " আজ আমেরিকান প্রেসিডেন্ট, কাল পদ্মফুল। কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপালও সেই সুরেই মন্তব্য করেন, "পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে।" এর পাল্টা প্রতিক্রিয়া দিয়ে বিজেপি স্লোগান তুলেছে যে, মার্কিন প্রেসিডেন্ট আসতেই পারেন বা যেতেই পারেন, কিন্তু পদ্মফুলের স্থান এবং প্রধানমন্ত্রী মোদীর ক্ষমতা অটুট থাকবে।আরও পড়ুন:
কংগ্রেসের প্রবীণ নেতা জয়রাম রমেশ কেন্দ্রীয় সরকারের ‘এক দেশ, এক নির্বাচন’ নীতির সঙ্গে আমেরিকার এই নির্বাচনকে যুক্ত করে বলেন, মোদীজি রাজ্যে রাজ্যে উপ-নির্বাচন ও বিধানসভা ভোটে এই ধরনের পরাজয়ের ভয়েই একযোগে নির্বাচন করানোর চক্রান্ত করছেন।