যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বিরোধী ডেমোক্রেটিক পার্টির উল্লেখযোগ্য সাফল্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাৎপর্যপূর্ণ বার্তা দিল হোয়াইট হাউস। বুধবার সকালে হোয়াইট হাউসের আনুষ্ঠানিক এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে পোস্ট করা বার্তায় বলা হয়, ‘জনস্বার্থে ঘোষণা: ট্রাম্প এখনও আপনাদের প্রেসিডেন্ট।’
আরও পড়ুন:
বার্তার সঙ্গে প্রকাশ করা হয়েছে ওভাল অফিসের একটি ছবিও। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাঁর ঐতিহ্যবাহী ‘রেজল্যুট ডেস্ক’-এর ওপর ঝুঁকে কাজ করতে দেখা যায়।
আরও পড়ুন:
মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যের ফলে কংগ্রেসে ক্ষমতার ভারসাম্যে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।
এমন পরিস্থিতিতে হোয়াইট হাউসের এই বার্তাকে প্রশাসনিক কর্তৃত্বের ধারাবাহিকতা স্মরণ করিয়ে দেওয়ার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।আরও পড়ুন:
এদিকে নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশার চেয়ে ভালো ফলের পর প্রথম প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিরোধী দল নির্বাচনে ‘ভালো করেছে’ বলে স্বীকার করলেও রিপাবলিকানদের হতাশাজনক ফলাফলের দায় নিজের কাঁধে নিতে চাননি তিনি।
আরও পড়ুন:
বরং নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের ব্যক্তিগত প্রচারের বিষয়টি সামনে এনে ট্রাম্প দাবি করেন, ব্যালট পেপারে সরাসরি তাঁর নাম থাকলে ফলাফল আরও ভালো হতে পারত। সে ক্ষেত্রে রিপাবলিকান প্রার্থীরা আরও বেশি সাফল্য পেতেন বলেও মন্তব্য করেন তিনি।