আসন্ন জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা করলে ইরান ও তার মিত্রদের চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাঁর অভিযোগ, ইরান নির্বাচনে বিঘ্ন ঘটানোর ষড়যন্ত্র করছে। এমন কোনও চেষ্টা করা হলে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
আরও পড়ুন:
সোমবার গোয়েন্দা তথ্যের কথা উল্লেখ করে নেতানিয়াহু দাবি করেন, ইরান ইজরায়েলের নির্বাচনী প্রক্রিয়ায় বাধা সৃষ্টির পরিকল্পনা করছে।
এই ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা হলে তার জবাব হবে অত্যন্ত কঠোর। ইরান ও তাদের মিত্রদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করতে ইজরায়েল প্রস্তুত বলেও বার্তা দিয়েছেন তিনি।আরও পড়ুন:
২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর ইজরায়েলে অনুষ্ঠিত হতে চলেছে এই গুরুত্বপূর্ণ নির্বাচন। বর্তমান সরকারের রাজনৈতিক ভবিষ্যতের জন্যও এই নির্বাচন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
ফলে নির্বাচনের আগে ইরানকে ঘিরে নেতানিয়াহুর এই বক্তব্য নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।আরও পড়ুন:
এদিকে, ইজরায়েলের নির্বাচনে নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ নেতানিয়াহুকে একজন অসাধারণ যুদ্ধকালীন প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে ইজরায়েলি নাগরিকদের তাঁর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। পাশাপাশি, দুই দেশের যৌথ লড়াই শেষ করার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।