সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ব্যাপক ধরপাকড় চালিয়েছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাত্র এক সপ্তাহে ১৩ হাজার ৯০৫ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ৭ হাজার ৯৩৪ জন প্রবাসীকে তাঁদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
শনিবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ থেকে ২১ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়।
আরও পড়ুন:
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ৫৫৪ জনের বিরুদ্ধে আবাসন আইন, ৩ হাজার ৮৬৫ জনের বিরুদ্ধে সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৪৮৬ জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
আরও পড়ুন:
এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার অভিযোগে ১ হাজার ৮৮১ জনকে আটক করা হয়েছে। অন্যদিকে, অনুমতি ছাড়া সীমান্ত পেরিয়ে দেশ ছাড়ার চেষ্টা করার সময় আরও ২২ জনকে আটক করেছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
আইন লঙ্ঘনকারীদের পরিবহণ, আশ্রয় ও কর্মসংস্থানের ব্যবস্থা করা কিংবা তাঁদের পরিচয় ও তথ্য গোপন রেখে সহায়তা করার অভিযোগে আরও ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন:
মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে সৌদি আরবে ৩৭ হাজার ৬১৮ জন বিদেশি নাগরিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তাঁদের মধ্যে ৩৫ হাজার ৪৪৯ জন পুরুষ এবং ২ হাজার ১৬৯ জন নারী।আরও পড়ুন:
দেশ থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য ২০ হাজার ২৫২ জনকে তাঁদের নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। পাশাপাশি আরও ৬ হাজার ৫৫৫ জনের বিমানযাত্রার আনুষ্ঠানিকতা সম্পন্ন করার ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত এক সপ্তাহে মোট ৭ হাজার ৯৩৪ জনকে তাঁদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে কোন দেশের কতজন নাগরিক রয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।