পুবের কলম, ওয়েবডেস্ক: বিহারের প্রথম মুখ্যমন্ত্রী শ্রীকৃষ্ণ সিং-এর ১৩৯তম জন্মবার্ষিকী উপলক্ষে পাটনায় আয়োজিত এক অনুষ্ঠানে আকস্মিক তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়লেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সভাস্থলে উপস্থিত এক দর্শকের মন্তব্যে চরম মেজাজ হারিয়ে মঞ্চ থেকেই বিতর্কিত মন্তব্য করে বসেন কংগ্রেসের শীর্ষনেতা।
আরও পড়ুন:
অনুষ্ঠান চলাকালীন দর্শকাসনে থাকা এক ব্যক্তি আচমকা চিৎকার করে উঠে বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথাও যাবেন না (ক্ষমতাচ্যুত হবেন না)।" এতেই অত্যন্ত ক্ষুব্ধ হয়ে মল্লিকার্জুন খড়গে মঞ্চ থেকে মাইক্রোফোনে পাল্টা চিৎকার করে বলেন, "মোদী কা বাপ ভি জায়েগা... চল!" (মোদীর বাবাও যাবেন... চলে যা!
)। কংগ্রেস প্রধানের এই মন্তব্যকে ঘিরে সভাস্থলে শোরগোল পড়ে যায় এবং রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক।আরও পড়ুন:
ভোটার তালিকার বিতর্কিত ‘বিশেষ নিবিড় সংশোধন’ প্রক্রিয়ার বিরুদ্ধে বিরোধীদের আন্দোলনকে “দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ” হিসেবে আখ্যা দেন মল্লিকার্জুন খড়গে। তিনি অভিযোগ করেন, আরএসএস ও বিজেপির ক্ষতিকর মতাদর্শ দেশের অভ্যন্তরীণ বিভাজনকে ক্রমাগত গভীর করছে। খাড়গে দাবি করেন, "যতদিন না আরএসএস-এর মতাদর্শ দেশ থেকে সম্পূর্ণরূপে নির্মূল হচ্ছে, ততদিন ভারতে প্রকৃত শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না।"