পুবের কলম, ওয়াশিংটন: মধ্যপ্রাচ্যে হুথি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলা ও আঞ্চলিক উত্তেজনার মধ্যেই সৌদি আরবকে ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়েছেন, সৌদি আরবের বিরুদ্ধে চলমান সংঘাতে ইসরায়েলের সহায়তা অত্যন্ত কার্যকরী প্রমাণিত হতে পারে। এর পাশাপাশি, ইসরায়েল এবং আরব দেশগুলির মধ্যে ঐতিহাসিক ‘আব্রাহাম চুক্তি’ প্রক্রিয়ায় সৌদি আরবের যুক্ত হওয়ার সম্ভাবনা বর্তমানে আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি জোরালো হয়েছে।
আরও পড়ুন:
জর্জিয়ায় একটি রাজনৈতিক র্যালিতে যোগ দেওয়ার আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, "হ্যাঁ, আমি মনে করি সৌদি আরবের উচিত (ইসরায়েলের প্রস্তাব গ্রহণ করা)।
ইসরায়েল সৌদি আরবকে দারুণভাবে সহায়তা করে আসছে। আব্রাহাম চুক্তি আমাদের অন্যতম বড় কূটনৈতিক সাফল্য, এবং আমার মনে হয় সৌদি আরবের এই চুক্তিতে শামিল হওয়ার সম্ভাবনা এখন আগের চেয়েও বেশি।"আরও পড়ুন:
উল্লেখ্য, গত মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছিলেন, মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি রাষ্ট্রই বর্তমানে তাঁদের কাছে নিরাপত্তা সহায়তা ও সাহায্য প্রার্থনা করছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস হামলার আগে ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল।
তবে রিয়াদের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল, ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সুনির্দিষ্ট রূপরেখা ছাড়া তেল আবিবের সাথে সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব নয়।আরও পড়ুন:
এদিকে ইয়েমেনের সরকার শুক্রবার অভিযোগ করেছে, হুথি বিদ্রোহীরা আডেন আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি মিসাইল ছুড়ে হামলা চালিয়েছে। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, বিগত ২৪ ঘণ্টায় সৌদি যুদ্ধবিমান ও মিসাইল ব্যবহার করে রাজধানী সানা সহ বিভিন্ন অঞ্চলে ১০১টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তাতে নারী ও শিশুসহ বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন।