সন্ন মাধ্যমিকে ইংরাজি বিষয়ে ভীতি কাটানোর টিপস দিলেন মালদার 'টার্গেট পয়েণ্ট স্কুলে'র ইংরাজি বিভাগের প্রধান মোসাহেদ হক মুকুল। তাঁর সঙ্গে কথা বললেন, পুবের কলম প্রতিনিধি সুবিদ আবদুল্লাহ্

প্রশ্ন: বাংলা মাধ্যমের স্কুলে অধিকাংশ পড়ুয়ার ইংরাজিবিষয়ে ভীতি থাকে। এই ভীতির কারণ কী?

উত্তর:  ইংরাজি যেহেতু বিদেশী ভাষা সেহেতু বাচ্চাদের ছোট থেকেই ভীতি থাকে। কাউন্সেলিং করলে এই ভীতি কেটে যায়। বচ্চাকে মাতৃভাষার মত ইংরাজিতে সাবলিল করে তোলার দায়িত্ব নিতে হতয় গৃহ শিক্ষক অথবা স্কুল শিক্ষককে। সেটা হয়ে ওঠেনি বলেই ছোট থেকে ওদের ভয় থেকে গেছে। ভয় থাকার ফলে অবহেলা করা বাড়ে।একটা সময় মনে হয় পাশ নম্বর পেলেই খুশি। সমস্যা তৈরি হয় উঁচু ক্লাসে এসে। তখন অবস্থা হয় 'ছেড়ে দে মা কেঁদে বাঁচি'র মত'।

নম: নম: করে উচ্চমাধ্যমিক পেরতে পারলেই মুক্তি। মধ্য বা নিম্ন মেধার ছেলেমেয়েদের ক্ষেত্রে এটা ঘটেই থাকে। কিন্তু মনে রাখা দরকার, আগামীতে কেরিয়ার ভিত্তিক যে পড়াশোনা করতে হবে। সেই সব সাবজেক্টগুলো বেশিরভাগটাই ইংরাজি ভাষায়।

প্রশ্ন: সময় নেই ঠিকই। তারপরেও মধ্য মেধা বা নিম্ন মেধার পড়ুয়ারা মাধ্যমিকে বেশি নম্বর পেতে কী করবে?

উত্তর: এখন হাতে সময় নেই। তার মানে এই নয় যে সময় শেষ হয়ে গেছে। এখনও সময় আছে। মনযোগী হয়ে চেষ্টা করলে এমসিকিউ, এসএকিউ থেকে ভালো নম্বর পাওয়া  যাবে। তবে, পড়ুয়াদের পরামর্শ দেব প্রশ্নপত্রের আনসিন বিভাগ দেখে ভয় না পেতে।

প্রশ্ন কমন হয়তো এলো না। অন্যান্য প্রশ্ন থেকে কমন আসতে পারে একটু সচেতন হতে পারলে নম্বর পাওয়া যেতে পরে। ভয়েস, ন্যারেসন থেকে কমন আসেই। তার জন্য টেক্সড বুকের ওপর বেশি নজর দেওয়া প্রয়োজন। আগেই বলেছি, সময় নেই। তার মানে এই নয় যে, সময় শেষ হয়ে গেছে। চেষ্টা করলে বেশি নম্বর আসবেই।

প্রশ্ন: বাজরে অনেক রকমের সহায়ক গ্রন্থ রয়েছে। সেই সব গ্রন্থ থেকে মুখস্থ করছে ছেলেমেয়েরা। এই ধরনের পড়াশোনা কী গ্রহণযোগ্য?

উত্তর: না, বাজারে কিছু ভালো গ্রন্থও রয়েছে।

বইগুলো থেকে পড়ুয়ারা লেখার মান উন্নয়ন করতে সক্ষম হয়। সে ক্ষেত্রে বই চিহ্নিত করতে হবে অভিজ্ঞ শিক্ষকের পরামর্শ নিয়ে। ভালো পড়ুয়া তৈরি করতে হলে ভালো শিক্ষকেরও দরকার। সহায়ক গ্রন্থ ভালো নম্বর পেতে সাহায্য করে।

প্রশ্ন: মাধ্যমিক আসন্ন। নতুন করে শেখার সুযোগ নেই। তার পরেও নম্বর বাড়ানো যাবে কী ভবে?

উত্তর: এখন শুধু রিভিশন। অর্থাৎ পুনর্পাঠ। যত বেশি রিভিশন দেবে তত বেশি নম্বর পাওয়া যাবে। এমসিকিউ থেকেই বেশি নম্বর আসবে। তার জন্য টেক্সড বুকের দিকে বেশি বেশি নজর দিতে হবে।