মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ইন্ডিয়া জোটের আন্দোলন আরও জোরালো হতে চলেছে। মঙ্গলবার ও বুধবারের কর্মসূচির পর বৃহস্পতিবার আরও বেশি সাংসদকে নিয়ে পথে নামার প্রস্তুতি নিচ্ছে বিরোধীরা। তৃণমূলের আরও সাংসদও এই কর্মসূচিতে যোগ দিতে পারেন বলে খবর।

এদিকে বিরোধী সাংসদদের সঙ্গে সাক্ষাতে সম্মতি জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। চলতি সপ্তাহেই বিরোধী প্রতিনিধি দলের সঙ্গে তাঁর বৈঠক হতে পারে।

ওই প্রতিনিধি দলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও থাকতে পারেন বলে জল্পনা রয়েছে।

মঙ্গলবার সংসদ থেকে নির্বাচন কমিশনের দপ্তর পর্যন্ত মিছিলের চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দিয়ে বিরোধীদের আটকে দেয়। পরে আকাশবাণী ভবনের সামনে ধরনায় বসেন রাহুল গান্ধী-সহ বিরোধী সাংসদরা। বুধবারও তাঁরা যৌথভাবে প্রতিবাদে সামিল হন। এবার বৃহস্পতিবারের কর্মসূচিকে আরও বড় আকার দেওয়ার প্রস্তুতি চলছে বলে খবর।