পুবের কলম ওয়েব ডেস্ক: ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে এবার উত্তাল হয়ে উঠল তিলোত্তমার রাজপথ। বুধবার দুপুরে কলকাতায় কংগ্রেসের 'জ্ঞানেশ হটাও' অভিযানের অঙ্গ হিসেবে আয়োজিত লোকভবন ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় চত্বর। লোকভবনের মূল ফটকের আগেই ব্যারিকেড ও গার্ডরেল দিয়ে কংগ্রেস কর্মীদের আটকে দেয় পুলিশ। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করতেই পুলিশের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ ও ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়।
প্রতিরোধের মুখে দলীয় পতাকা ও প্ল্যাকার্ড হাতে রাস্তায় শুয়ে পড়ে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। শেষ পর্যআরও পড়ুন:
ন্ত পুলিশ আন্দোলনকারীদের চ্যাংদোলা করে একের পর এক প্রিজন ভ্যানে তুলে এলাকা খালি করে দেয়। আটক কর্মীদের অভিযোগ, পূর্বানুমতি থাকা সত্ত্বেও পুলিশ অন্যায়ভাবে তাঁদের গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দিয়েছে।
রাজধানী দিল্লির আন্দোলনের রেশ টেনেই এদিন কলকাতায় বিক্ষোভের ঝাঁঝ বাড়ায় প্রদেশ কংগ্রেস।