রেজিনগর উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ। আগামী ৯ অক্টোবর ফল প্রকাশের অপেক্ষা। তার আগেই বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর। চোখে জল নিয়ে তিনি দাবি করলেন, “রেজিনগরে বিজেপি জিতবে।” একইসঙ্গে পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিধানসভা থেকে দূরে থাকার এবং প্রয়োজনে সক্রিয় রাজনীতি ছেড়ে দেওয়ার ইঙ্গিতও দিলেন তিনি।
আরও পড়ুন:
হুমায়ুনের আরও বক্তব্য, নওদার মানুষ তাঁকে ভালোবেসে বিধায়ক করেছেন। তাই মানুষের জন্য কাজ চালিয়ে যাবেন, কিন্তু বিধানসভায় যাবেন না। তাঁর কথায়, “যতদিন মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী থাকবেন, ততদিন বিধানসভায় যাব না। এজন্য নওদার মানুষের কাছে ক্ষমা চেয়ে নেব।”
আরও পড়ুন:
মাইনরিটি অ্যাফেয়ার্স, হাউস কমিটি, বিজনেস অ্যাডভাইসরি কমিটি, সর্বদলীয় বৈঠক কিংবা স্পিকারের ডাকা কোনও বৈঠকেও যোগ দেবেন না বলে জানান তিনি।
তাঁর জন্য নির্ধারিত আসনটি ফাঁকা রাখার কথাও বলেন।আরও পড়ুন:
শেষে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও বড় ইঙ্গিত দেন হুমায়ুন। তিনি বলেন, “আগামী দিনে নওদার মানুষের মত নেব। তাঁরা অনুমতি দিলে বিধায়ক পদও ছেড়ে দিতে পারি। সক্রিয় রাজনীতিও ছেড়ে দিতে পারি।” রেজিনগরে তাঁর ছেলে গোলাম নবী আজাদ প্রার্থী হয়েছেন। ভোটের ফল প্রকাশের আগেই হুমায়ুনের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।