তাইওয়ানকে উন্নত সমরাস্ত্র ও সামরিক সহায়তা দেওয়ায় যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের অভিযোগ, ওয়াশিংটনের এই নীতি তাইওয়ান প্রণালিতে সামরিক উত্তেজনা বাড়িয়ে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে।
আরও পড়ুন:
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-তে প্রকাশিত এক প্রতিবেদনে দেশটির আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক কিম মিয়ং চোল বলেন, তাইওয়ানের নিরাপত্তার অজুহাতে চীনের সঙ্গে সংঘাতের ঝুঁকি নেওয়ার আগে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পরিণতি নিয়ে ভাবা উচিত।
আরও পড়ুন:
এদিকে চীনের ‘এক চীন নীতি’র প্রতি নিজেদের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে পিয়ংইয়ং। পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মদিনে পাঠানো বার্তায় রাশিয়ার প্রতি উত্তর কোরিয়ার পূর্ণ সমর্থনের কথাও জানান কিম জং উন।
আরও পড়ুন:
২০২৪ সালের প্রতিরক্ষা চুক্তির পর রাশিয়া ও উত্তর কোরিয়ার সামরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে উত্তর কোরিয়ার সেনা সহায়তা দেওয়ার অভিযোগও আন্তর্জাতিক মহলে আলোচিত হয়েছে।