পুবের কলম ওয়েব ডেস্ক: এসআইআর প্রক্রিয়ায় ‘ভোট চুরি’র অভিযোগ তুলে এবার আন্তর্জাতিক মঞ্চে প্রতিবাদের ডাক দিলেন জার্মান নিবাসী জনপ্রিয় ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠি। শনিবার লন্ডনের পার্লামেন্ট স্কোয়ারে মহাত্মা গান্ধীর মূর্তির সামনে প্রবাসী ভারতীয়দের একটি বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। দেশের অভ্যন্তরে চলমান রাজনৈতিক চাপানউতোরের মাঝে তাঁর এই পদক্ষেপকে যথেষ্ট তাৎপর

্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।


শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি পোস্ট করে ধ্রুব রাঠি জানান যে, তিনি ইতিমধ্যেই লন্ডনে পৌঁছে গিয়েছেন। ওই পোস্টে তিনি লেখেন, ভোট চোর এবং গণতন্ত্রের হত্যাকারীদের আসল রূপ গোটা বিশ্বের সামনে তুলে ধরার এটাই সঠিক সময়। আন্তর্জাতিক স্তরে এই বিষয়ে ডঙ্কা বাজানোর সময় এসে গিয়েছে বলে মন্তব্য করে তিনি সমস্ত প্রবাসী ভারতীয়কে এই প্রতিবাদ কর্মসূচিতে শামিল হওয়ার বার্তা দিয়েছেন।