ভোটচুরির অভিযোগ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ ফের আন্দোলনে নামছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শুক্রবার দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে বিকেল ৫টায় ‘তিরঙ্গা অভিযান’ কর্মসূচির ডাক দিয়েছে সংগঠনটি। এই কর্মসূচিকে ঘিরে রাজধানীতে নতুন করে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে।
আরও পড়ুন:
আন্দোলনকারীদের অভিযোগ, প্রতিবাদ দমনে পুলিশ-প্রশাসন বাধা দিচ্ছে।
অন্যদিকে, উৎসবের মরশুমে ব্যবসায় ক্ষতির আশঙ্কা তুলে কর্মসূচির বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন পালিকা বাজারের এক ব্যবসায়ী। তবে দিল্লি আদালত কর্মসূচি বন্ধের নির্দেশ দেয়নি। সব পক্ষের কথা বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।আরও পড়ুন:
এর পরেই শুক্রবার ও শনিবারের জন্য কনট প্লেসের সেন্ট্রাল পার্ক বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি করে প্রশাসন।
দিল্লি পুলিশের বক্তব্য, কনট প্লেসে বিক্ষোভ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নিয়ম ভাঙলে আইনি পদক্ষেপেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।আরও পড়ুন:
তবে কর্মসূচি থেকে পিছিয়ে আসতে নারাজ সিজেপি। প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় সাংবাদিক সম্মেলনে সংগঠনের প্রতিনিধিরা জানিয়েছেন, নির্ধারিত সূচি মেনেই তিরঙ্গা অভিযান হবে। তাঁদের দাবি, গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রশ্নেই এই প্রতিবাদ।