নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। রাহুল গান্ধী-সহ বিরোধী নেতাদের আবেদনের শুনানিতে এই নোটিস জারি করা হয়েছে। জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি এবং দিল্লিতে আন্দোলন ঘিরে দায়ের হওয়া তিনটি পৃথক মামলার শুনানি চলছে শীর্ষ আদালতে।

অন্যদিকে, যন্তর মন্তরে ধর্না করতে না দেওয়ার অভিযোগে দিল্লি পুলিশকেও নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে চলছে শুনানি।

শুনানির সময় আবেদনকারীদের আচরণ নিয়েও প্রশ্ন তোলে আদালত। নাম না করে রাহুল গান্ধীর প্রসঙ্গ টেনে আদালত জানায়, আবেদনকারীকে নিজের আচরণের ব্যাখ্যা দিতে হবে।

উল্লেখ্য, সুপ্রিম কোর্ট সম্পর্কে রাহুল গান্ধী বলেছিলেন, তাঁরা দেশের সর্বোচ্চ আদালত, বিচারপতি এবং বিচারব্যবস্থাকে সম্মান করেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, বিচারব্যবস্থা নিজেদের দায়িত্ব পালন করবে। তবে রাজনৈতিক কর্মী হিসেবে বিরোধিতা চালিয়ে যাওয়ার অধিকারও তাঁদের রয়েছে বলে মন্তব্য করেন তিনি।