উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রতিবাদ মিছিল করল এআইডিএসও সহ একাধিক সংগঠন। বুধবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে এই মিছিলকে কেন্দ্র করে সরব হন সংগঠনের কর্মী-সমর্থকরা।

এদিন বিকেলে জয়নগর স্টেশন মোড় থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়।

হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড নিয়ে মিছিলে পা মেলান এআইডিএসও-র কর্মী সমর্থক-সহ সাধারণ মানুষ। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিকে সামনে রেখে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিলটি জয়নগরের মিত্রগঞ্জ মোড়ে গিয়ে শেষ হয়। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিকে সামনে রেখে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে একাধিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।