পুবের কলম ওয়েবডেস্ক, উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার, ১৭ অক্টোবর সকালে রাবুপুরা থানার অন্তর্গত নগলা শ্রী পদম গ্রামের একটি বাড়ি থেকে দম্পতি ও তাঁদের তিন সন্তানের দেহ উদ্ধার করে পুলিশ। আগের রাতে তাঁরা নুডলস খেয়েছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। তবে মৃত্যুর কারণ এখনও নিশ্চিত নয়।
আরও পড়ুন:
মৃতেরা হলেন মহেশ (৩৭), তাঁর স্ত্রী ললিতা (৩৫), ১১ বছরের ছেলে লাড্ডু, সাত বছরের মেয়ে মিষ্টি এবং তিন বছরের সাক্ষাৎ। সকালে দীর্ঘক্ষণ বাড়ির দরজা না খোলায় সন্দেহ হয় প্রতিবেশীদের। ঘরে ঢুকে পাঁচ জনকে বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন তাঁরা।
আরও পড়ুন:
পুলিশের প্রাথমিক অনুমান, খাদ্যে বিষক্রিয়ার সম্ভাবনা খতিয়ে দেখা প্রয়োজন।
তবে নুডলস খাওয়ার সঙ্গে মৃত্যুর সরাসরি যোগ এখনও প্রমাণিত হয়নি। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। খাদ্য সুরক্ষা বিভাগের কর্মী ও ফরেন্সিক বিশেষজ্ঞরা নমুনা এবং অন্যান্য প্রমাণ সংগ্রহ করেছেন।আরও পড়ুন:
দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ময়নাতদন্ত, ফরেন্সিক পরীক্ষা এবং খাবারের নমুনার রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যেতে পারে বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।