পুবের কলম ওয়েবডেস্ক, দিল্লি ও মুম্বইয়ে বিক্ষোভের ডাক দিয়েছে কক্রোচ জনতা পার্টি (সিজেপি)। দলের নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার গ্রেফতারের প্রতিবাদে শুক্রবার এই কর্মসূচি। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে জানিয়েছেন, জাতীয় পতাকা ওড়াতে গিয়ে জেলে যেতে হলেও তাঁরা পিছপা হবেন না। তাঁর অভিযোগ, গোয়েন্দারা তাঁর উপর নজর রাখছেন এবং নম্বরপ্লেটহীন গাড়ি তাঁকে অনুসরণ করছে।
আরও পড়ুন:
দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে বিকেল ৫টায় কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
তবে নিরাপত্তার কারণে ১৬ ও ১৭ অক্টোবর পার্কটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি পুরসভা। সেখানে ৬,০০০ পুলিশ ও আধাসেনা মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট জায়গায় সর্বাধিক ১১ জনকে জাতীয় পতাকা নিয়ে জাতীয় সঙ্গীত গাওয়ার অনুমতি দেওয়া হতে পারে।আরও পড়ুন:
অভিজিতের দাবি, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরিয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশনার নিয়োগের দাবিই তাঁদের আন্দোলনের লক্ষ্য। একই দিনে মুম্বইয়ের আজাদ ময়দানেও সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিক্ষোভের অনুমতি দিয়েছে পুলিশ।