পুবের কলম ওয়েবডেস্ক, পর্দায় আদর্শ স্বামী কেমন হওয়া উচিত, তা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’। সিরিয়ালের আবু বকর চরিত্রটি নিয়ে শুধু পাকিস্তানেই নয়, ভারত ও বাংলাদেশ-সহ বিভিন্ন দেশের দর্শকদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে নারী দর্শকদের একাংশের কাছে আবু বকর এখন যেন পছন্দের পুরুষের প্রতিচ্ছবি।
আরও পড়ুন:
শেহরিয়ার মুনাওয়ার অভিনীত এই চরিত্রটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য তার শান্ত স্বভাব, দায়িত্ববোধ এবং সঙ্গীর প্রতি যত্নশীল আচরণ।
সিরিয়ালে জারিয়াবের ভূমিকায় রয়েছেন দুরে ফিশান সেলিম। গল্পে আবু বকর সবাইকে খুশি রাখতে গিয়ে নিজের ইচ্ছাকে প্রায়ই বিসর্জন দেয়। মায়ের দেওয়া মূল্যবোধও তার ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভুল বুঝতে পারলে ক্ষমা চাওয়ার মানসিকতা এবং সম্পর্কের প্রতি সংবেদনশীলতা দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করেছে।আরও পড়ুন:
উমেরা আহমেদের লেখা এবং সাকিব খানের পরিচালনায় ধারাবাহিকটির সম্প্রচার শুরু হয় ২০২৬ সালের ১ আগস্ট। পাকিস্তানের এআরওয়াই (ARY) ডিজিটালে প্রতি শুক্রবার ও শনিবার রাত ৮টায় প্রচারিত হয় এটি। এআরওয়াই ডিজিটাল এইচডি-র ইউটিউব চ্যানেলেও সম্প্রচার হয়।
আরও পড়ুন:
সামাজিক মাধ্যমে আবু বকরকে ‘গ্রিন ফ্ল্যাগ’ এবং ‘জাতীয় ক্রাশ’ বলেও অভিহিত করছেন অনেকে। অভিনেতা শেহরিয়ার জানিয়েছেন, বাস্তব জীবনেও অন্যদের খুশি রাখতে গিয়ে নিজের ইচ্ছা উপেক্ষা করার অভিজ্ঞতা তাঁর রয়েছে। ফলে চরিত্রটির সঙ্গে নিজের মিল খুঁজে পেয়েছেন তিনি।