পুবের কলম ওয়েব ডেস্ক: সশস্ত্র বাহিনীতে ‘অগ্নিপথ’ প্রকল্পের আওতায় থাকা অগ্নিবীরদের চাকরির মেয়াদ ও বেতন বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। তবে শুক্রবার সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে, এই সাম্প্রতিক পরিবর্তনগুলি শুধুমাত্র সেই ৯টি ব্যাচের অগ্নিবীরদের জন্যই কার্যকর হবে, যাঁরা ইতিমধ্যে সামরিক পোশাকে নিজেদের দায়িত্ব পালন করছেন।
গত বুধবার এক সাংবাদিক সম্মেলনে সেনার সর্বাধিনায়ক (সিডিএস) এন এস রাজা সুব্রমণি অগ্নিবীরদের চাকরির মেয়াদ এবং বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন।
আরও পড়ুন:
না শুরু হয়। এদিন সরকারের তরফে সেই বিষয়টি সম্পূর্ণ স্পষ্ট করে দেওয়া হয়। জানানো হয়েছে, আগামী ২০২৬ সালের ডিসেম্বরের পরে যাঁরা নতুন করে অগ্নিবীর হিসেবে সেনাবাহিনীতে নিযুক্ত হবেন, তাঁদের ক্ষেত্রে এই বর্ধিত মেয়াদ বা বেতনের সুবিধা প্রযোজ্য হবে না। ২০২৬ সালের ডিসেম্বরের পর নিয়োগ হওয়া অগ্নিবীরদের ক্ষেত্রে প্রকল্পের মূল বা পুরনো নিয়মই বহাল থাকবে।