পুবের কলম ওয়েব ডেস্ক : মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে আপাতত চালকের আসনে বাংলাদেশ। আগে ব্যাট করে বাংলাদেশ ১৭২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। দিনের দিন পাল্টা ইনিংসে খেলতে নেমে ম্যাচের প্রথমদিনেই মাত্র ৫৫ রানে ৫ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছে নিউজিল্যান্ড। যদিও এই ম্যাচের দ্বিতীয় সেশনে অদ্ভুত এক কাণ্ড ঘটিয়ে বসলেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। এ ম্যাচেই বাংলাদেশের একমাত্র ব্যাটার হিসেবে ‘হ্যান্ডলড দ্য বল’আউট হয়েছেন তিনি।
আরও পড়ুন:
ইনিংসে ৪০.৪ ওভারে তখন ৩৫ রানে ব্যাট করছিলেন মুশফিকুর রহিম। কাইল জেমিসনের করা সেই ওভারের চতুর্থ বলটি ব্যাকফুটে খেলেন মুশফিক। বল ব্যাটে লেগে মাটিতে পড়ে বাউন্স খেয়েছিল। মুশফিক ইচ্ছাকৃতভাবে বলটি ডান হাত দিয়ে ধরেন। এতে নিউজিল্যান্ডের ক্রিকেটাররা ‘হ্যান্ডলড দ্য বল' আউটের আবেদন করেন।
তৃতীয় আম্পায়ার ভিডিয়ো রিপ্লে দেখে মুশফিককে আউট দেন।এতে ‘হ্যান্ডলড দ্য বল' আউট হন মুশফিক।আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেটে ১১তম এবং টেস্টে ৮ম ব্যাটার হিসেবে ‘হ্যান্ডলড দ্য বল’আউট হলেন মুশফিক। আইসিসির আইনে ৩৭.১.২ ধারায় বলা হয়েছে, ‘বল খেলার মধ্যে থাকতে ব্যাটার যদি যে হাতে ব্যাট ধরা নেই, সেই হাত দিয়ে বল ধরেন, তাতে তিনি আউট হবেন। কিন্তু যদি চোটের হাত থেকে বাঁচতে বল ধরেন তাতে তিনি আউট হবেন না।' এই আইনে আউট হয়ে নজির গড়লেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম।