পুবের পুবের কলম,ওয়েবডেস্ক: কানাডার এডমন্টন শহরে দ্বিতীয়বারের মতো ‘মুসলিম হেরিটেজ ডে ফেস্টিভাল’ অনুষ্ঠিত হয়েছে। স্যার উইনস্টন চার্চিল স্কোয়ারে অনুষ্ঠিত এই উৎসবে ৮ হাজারেরও বেশি মানুষ অংশ নেয়। মূলত আন্তর্র্ধমীয় সম্পর্ক জোরদার ও ইসলাম সম্পর্কে মানুষের ভুল ধারণা দুর করতেই দিবসটি উদযাপন করা হয়। এই উৎসবে সব ধর্মের মানুষ অংশ নিতে পারে। এখানে আরব, তুর্কি ও পাকিস্তানি রেস্তোরাঁয় খাবারের স্বাদ গ্রহণের সুযোগ পান সকলে।
মুসলিম হেরিটেজ ডে ফেস্টিভালের আয়োজক দলের সদস্য ফাওয়াজ হামিদ বলেন, ‘মানুষের মধ্যে ইসলাম সম্পর্কে অনেক ভুল ধারণা ও নেতিবাচক মনোভাব রয়েছে। তা দুর করতে আমরা নানা উদ্যোগ নিয়েছি। এর মধ্যে মুসলিম ঐতিহ্যের উৎসব উদযাপন অন্যতম।’ আরও বলেন, ‘এ ধরনের উৎসবের মাধ্যমে মানুষ একে অপরের সম্পর্কে জানার সুযোগ পায়। এখানে এসে সবাই আমাদের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারে। এভাবে তারা ইসলাম সম্পর্কে জানতে পারে।’ উৎসব চলাকালীন সিটি হলে ইসলামোফোবিয়া বিরোধী সচেতনতামূলক প্রচার চালানো হয়। এডমন্টনের মুসলিম নারীদের সমস্যা সমাধানে কাজ করা অলাভজনক সংস্থা ‘সিস্টারস ডায়ালগ’ এই উদ্যোগ নেয়। সংস্থাটির প্রতিষ্ঠাতা ওয়াতি রহমত জানান, এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান সচেতনতা তৈরি এবং নির্দিষ্ট গোষ্ঠী সম্পর্কে ভুল ধারণা দুর করতে সাহায্য করে। তা ছাড়া এর মাধ্যমে ইসলামভীতি বা মুসলমানদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি হ্রাস পায়। উল্লেখ্য, কানাডার এডমন্টনে ৮৪ হাজার ৬৩৫ জন মুসলিম বসবাস করেন।কানাডায় ইসলাম সম্পর্কে ভুল ধারণা দুর করতে মুসলিম ঐতিহ্য উৎসব
ইমামা খাতুন
প্রকাশিত:
২৩ আগস্ট ২০২৩, ১৫:২২
আরও খবর
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির মাঝেই মোদিকে ফোন নেতানিয়াহুর, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা
জেন জি-দের ক্ষোভ যুক্তিসঙ্গত, সমকামীদের আইনি অধিকারের পক্ষে সওয়াল মোহন ভাগবতের
আবাস যোজনায় অবৈধ উপভোক্তাদের থেকে টাকা আদায় শুরু, নবান্নে বড় ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের
দীর্ঘায়ুর গোপন রহস্য: জাপানিদের সুস্থ জীবনের নেপথ্যে আসলে কী?
জন্তর-মন্তরে আন্দোলনকারীদের খাবার দেওয়া রেস্তোরাঁগুলোতে পুলিশের নজরদারি, বাড়ছে উদ্বেগ
জন্তর-মন্তরে আন্দোলনকারীদের খাবার দেওয়া রেস্তোরাঁগুলোতে পুলিশের নজরদারি, বাড়ছে উদ্বেগ
অন্নপূর্ণা ভান্ডারের টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে? নবান্ন থেকে দিনক্ষণ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
অন্নপূর্ণা ভান্ডারের টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে? নবান্ন থেকে দিনক্ষণ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
মসজিদ থেকে মাইক খোলা নিয়ে প্রশ্ন, অমিত শাহের দ্বারস্থ বাংলার তিন এনসিপিআই সাংসদ
মসজিদ থেকে মাইক খোলা নিয়ে প্রশ্ন, অমিত শাহের দ্বারস্থ বাংলার তিন এনসিপিআই সাংসদ
পথ নিরাপত্তা সপ্তাহেই হেলমেটহীন মোটরবাইক শোভাযাত্রা, জয়নগরে বিজেপিকে ঘিরে বিতর্ক
পথ নিরাপত্তা সপ্তাহেই হেলমেটহীন মোটরবাইক শোভাযাত্রা, জয়নগরে বিজেপিকে ঘিরে বিতর্ক
সন্তানশোকে কাতর! মৃত শাবককে পিঠে নিয়ে টানা ৬ দিন ভারত মহাসাগরে ঘুরে বেড়াল মা ডলফিন
সন্তানশোকে কাতর! মৃত শাবককে পিঠে নিয়ে টানা ৬ দিন ভারত মহাসাগরে ঘুরে বেড়াল মা ডলফিন
দেশে ফিরলেই হাসিনাকে গ্রেপ্তার ও রায় কার্যকর করা হবে, বললেন বাংলাদেশের মন্ত্রী
দেশে ফিরলেই হাসিনাকে গ্রেপ্তার ও রায় কার্যকর করা হবে, বললেন বাংলাদেশের মন্ত্রী
সর্বাধিক পাঠিত
রাজ্য সরকারি কর্মীদের জন্য পুজোর উপহার, ১ অক্টোবর থেকে বর্ধিত মহার্ঘ ভাতা
সাহিদা আমার মেয়ের মতো, যতদিন না ঘরে ফেরে আমাদের কাছে থাকবে, বললেন সাতক্ষীরার আবুল বাশারের স্ত্রী
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
রাজ্যে সপ্তাহজুড়ে বর্ষার দাপট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা
রাজ্যে সপ্তাহজুড়ে বর্ষার দাপট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া