পুবের কলম, ওয়েবডেস্ক: চিকিৎসাবিজ্ঞান যেখানে মারণরোগ ক্যানসার মোকাবিলায় প্রতিনিয়ত নতুন গবেষণায় মগ্ন, সেখানে এক বিস্ফোরক দাবি করে বসলেন পাঞ্জাব কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী তথা প্রাক্তন বিধায়ক নভজ্যোত কৌর সিধু। তাঁর দাবি, কোনও প্রচলিত ওষুধ বা থেরাপি নয়, বরং প্রতিদিন গোমূত্র পান করেই তিনি মারণরোগ ক্যানসারকে জয় করেছেন।
আরও পড়ুন:
আরও পড়ুন:
নভজ্যোত কৌর সিধু গত বছর ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। তাঁর স্বামী নভজ্যোত সিং সিধুও এর আগে দাবি করেছিলেন যে, কঠোর ডায়েট, নিম পাতা, হলুদ এবং লেবুর জল খেয়ে তাঁর স্ত্রী ক্যানসার মুক্ত হয়েছেন। তবে এবার নভজ্যোত কৌর সরাসরি গোমূত্রের প্রসঙ্গ টেনে আনায় বিতর্ক এক ভিন্ন মাত্রা পেয়েছে। নভজ্যোত কৌরের এই বয়ান সামনে আসতেই সরব হয়েছেন চিকিৎসকদের একাংশ।