পুবের কলম, ওয়েবডেস্ক: নিট-পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা ঘিরে চাঞ্চল্য। সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। এনটিএ দাবি করেছে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া প্রশ্নপত্রের সঙ্গে নিটের আসল প্রশ্নপত্রের কোনও মিল নেই। প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে সমস্ত অভিযোগ ভিত্তিহীন।
আরও পড়ুন:
নিট (ন্যাশনাল এলিজিবিটি-কাম-এন্ট্রান্স পরীক্ষা) মেডিকেল কোর্সে ভর্তির জন্য রবিবার সারা দেশে পরীক্ষা হয়।
এবছর ২৪ লক্ষের বেশি শিক্ষার্থী পরীক্ষায় বসার রেজিস্ট্রেশন করেছিল। ৫৭১টি শহরের ৪৭৫০ সেন্টারে এই পরীক্ষা চলে।আরও পড়ুন:
এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধি সোশ্যাল মিডিয়ায় পেপার ফাঁসকে ২৩ লক্ষের বেশি শিক্ষার্থীর ও তাদের পরিবারের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে অভিযোগ করেন। এক্স হ্যান্ডেলে রাহুল লেখেন, দ্বাদশ শ্রেণির পাস করে কলেজে ভর্তি হওয়ার পর ছাত্র-ছাত্রীদের সরকারি চাকরির জন্য লড়াই করা যুবকদের জন্য মোদি সরকার অভিশাপ হয়ে উঠছে। শিক্ষার্থীদের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ প্রদান করা কংগ্রেসের গ্যারান্টি'।
বিজেপিকে কটাক্ষ করে সুর চড়িয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি। এদিন প্রিয়াঙ্কা প্রশ্ন তোলেন পেপার ফাঁসের বিরুদ্ধে সংসদে একটি আইন পাস করা হয়েছিল। কোথায় সেই আইন? তা বাস্তবায়ন হচ্ছে না কেন? প্রিয়াঙ্কা বলেন, কংগ্রেস তার ইশতেহারে প্রশ্ন ফাঁস বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে।