আরও পড়ুন:
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে চলমান যুদ্ধ এবং দীর্ঘস্থায়ী নিরাপত্তা অনিশ্চয়তার জেরে ইসরাইল ছাড়ছেন বিপুল সংখ্যক নাগরিক। দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো (সিবিএস) জানিয়েছে, ২০২৫ সালে ইসরাইল ছেড়ে গেছেন ৬৯ হাজারেরও বেশি ইসরাইলি, যাদের বড় অংশই ইহুদি নাগরিক। এর ফলে টানা দ্বিতীয় বছরের মতো দেশটির অভিবাসন ভারসাম্য ঋণাত্মক রইল।
আরও পড়ুন:
বুধবার প্রকাশিত সিবিএস-এর গবেষণা অনুযায়ী, গাজায় হামাসবিরোধী যুদ্ধের প্রভাব ইসরাইলি সমাজে গভীরভাবে পড়েছে। নিরাপত্তাহীনতা, রাজনৈতিক অস্থিরতা এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে দেশত্যাগের প্রবণতা বেড়েছে।
টাইমস অব ইসরাইল জানায়, ২০২৫ সালে দেশটির মোট জনসংখ্যা ১.১ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ কোটি ১ লাখ ৭৮ হাজারে পৌঁছালেও এই হার ইসরাইলের ইতিহাসে অন্যতম ধীরগতির। একই সঙ্গে টাউব সেন্টার ফর সোশ্যাল পলিসি স্টাডিজের এক গবেষণায় আশঙ্কা প্রকাশ করা হয়েছে, জনসংখ্যা বৃদ্ধির হার শিগগিরই ১ শতাংশের নিচে নেমে যেতে পারে, যা হবে নজিরবিহীন।আরও পড়ুন:
সিবিএস জানায়, ২০২৫ সালে নতুন করে ইসরাইলে এসেছেন মাত্র ২৪ হাজার ৬০০ জন অভিবাসী, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। বিশেষ করে রাশিয়া থেকে অভিবাসনের হার হ্রাস পেয়েছে। যদিও দীর্ঘদিন পর প্রায় ১৯ হাজার ইসরাইলি দেশে ফিরেছেন এবং পারিবারিক পুনর্মিলনের মাধ্যমে আরও ৫ হাজার ৫০০ জন প্রবেশ করেছেন।
আরও পড়ুন:
বিশেষজ্ঞদের মতে, ৭ অক্টোবর ২০২৩-এর হামলার পর শুরু হওয়া যুদ্ধ এবং সরকারের বিচারব্যবস্থা সংস্কার নিয়ে অসন্তোষ দেশত্যাগের প্রবণতাকে আরও ত্বরান্বিত করেছে।