পুবের কলম, ওয়েবডেস্ক: জি-২০ বৈঠকে ভারতে আমন্ত্রিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ভারতে এসেই শুক্রবার রাতে মোদির সঙ্গে বৈঠক করলেন বাইডেন। বৈঠকের পরে, জো বাইডেন এক হ্যান্ডেলে (ট্যুইটার) পোস্টে লেখেন, 'প্রধানমন্ত্রী, আপনার সঙ্গে সাক্ষাৎ করে ভালো লাগল। আজ এবং জি-২০ সম্মেলনজুড়ে যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক যাতে অটুট থাকে, দুই দেশ যাতে আরও বেশি কাছাকাছি আসে, বাঁধন আরও দৃঢ় হয়, সেটি আমরা নিশ্চিত করব।'