পুবের কলম, ওয়েবডেস্ক:  এই প্রথম কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  হিসাবে নিযুক্ত হলেন এক মহিলা। হোম সায়েন্স বিভাগের অধ্যাপক নিলোফার খান  বৃহস্পতিবার উপাচার্য হিসেবে নিযুক্ত হয়েছেন। অধ্যাপক তালাত আহমেদের স্থলাভিষিক্ত হলেন তিনি।

রাজভবন থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিলোফার খান তিন বছরের মেয়াদে এই দায়িত্ব নেবেন।

কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর লেফটালেণ্ট গভর্ণর মনোজ সিনজা এক বিবৃতিতে বলেছেন, "জম্মু ও কাশ্মীর বিশ্ববিদ্যালয় আইন ১৯৬৯ এর ধারা ১২ এর অধীনে তাঁর অধীনে অর্পিত ক্ষমতা প্রয়োগে তিনি (মনোজ সিনহা), চ্যান্সেলর কাশ্মীর বিশ্ববিদ্যালয়, এতদ্বারা কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের হোম সায়েন্স ডিপার্টমেন্টের প্রফেসর নিলোফার খানকে কাশ্মীর ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর হিসাবে তিন বছরের জন্য নিযুক্ত করলেন। যে তারিখ থেকে তিনি দায়িত্ব নেবেন তখন আলাদাভাবে নোটিশ দিয়ে তা জানানো হবে।"