পুবের কলম,ওয়েবডেস্ক: ধর্ষণ সহ একাধিক অমার্জনীয় অপরাধের সঙ্গে যুক্ত অপরাধীদের সরকারি চাকরিতে নিষেধাজ্ঞা। বড় সিদ্ধান্ত রাজস্থান সরকারের। এদিন নিজের সামাজিক মাধ্যমে বিবৃতি জারি করে মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানান, ধর্ষণ, শ্লীলতাহানিতে অভিযুক্তরা দোষী প্রমাণিত হলে সরকারী চাকরি পাবে না। শুধু তাই নয় চুরি, ডাকাতির মতো অপরাধের সঙ্গে জড়িত কোনও ব্যক্তিকে উক্ত চাকরি দেওয়া হবে না।

সূত্রে খবর, যেসব ব্যক্তির বিরুদ্ধে যৌন হেনস্থা বা শ্লীলতাহানির অভিযোগ রয়েছে তাদের চিহ্নিত করে একটি তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছেন রাজ্য সরকার।
ওই তালিকায় থাকা ব্যক্তিদের মরুরাজ্যের সবরকম সরকারি চাকরি থেকে বাদ দেওয়া হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, সোমবার নিজ বাসভবনে রাজ্যে আইনশৃঙ্খলার পর্যালোচনা বৈঠকে সংশ্লিষ্ট বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রাজেন্দ্র যাদব, মুখ্যসচিব ঊষা শর্মা ও স্বরাষ্ট্র আনন্দ কুমার, পুলিশের মহাপরিচালক উমেশ মিশ্র, ডিজিপি আইন ও শৃঙ্খলা রাজীব কুমার শর্মা  প্রমুখ।

মরুরাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য, রাজ্যে মহিলা ও দুর্বলদের বিরুদ্ধে অপরাধমূলক ঘটনা বন্ধ করা আমাদের প্রথম কর্তব্য। এদিন তিনি পুলিশ আধিকারিকদের বিশেষ অভিযান চালিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার আর্জি জানিয়েছেন।

https://twitter.com/ANI/status/1688895721351839744?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1688895721351839744%7Ctwgr%5Ea47f83958bbdfbf88a9d56beca3019b32ab09e23%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fbangla.latestly.com%2Fsocially%2Findia%2Frajasthan-cm-ashok-gehlot-says-persons-found-involved-in-acts-of-molestation-rape-attempted-rape-and-miscreants-will-be-banned-from-government-jobs-233934.html