পুবের কলম প্রতিবেদক:  দুই বঙ্গের কারোরই এখন মুক্তি নেই বৃষ্টির থেকে। উত্তরবঙ্গে লাল সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবারও ভারী থেকে অতিভারী হবে উত্তরের জেলাগুলিতে। ধীরে ধীরে নিম্নচাপটি সরবে বাংলাদেশের দিকে। হাড়পা বানের সম্ভাবনা রয়েছে পাহাড়ে।

অপরদিকে, শনিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিবর্তন হতে পারে।

আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, ছত্তিশগঢ় সংলগ্ন এলাকা থেকে ইউটার্ন নিয়ে ফিরে এসেছে নিম্নচাপ। ঝাড়খণ্ড হয়ে আবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশের দিকে অগ্রসর হবে সেটি। আগামী দু’দিনে এটি বাংলাদেশে ঢুকে শক্তি ক্ষয় করবে।

উত্তরবঙ্গে লাল সতর্কতা, তবে নাছোড় বৃষ্টি থেকে শীঘ্রই মুক্তি, আবহাওয়ার বদল কবে?<div class=