পুবের কলম, ওয়েবডেস্ক: ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি শিবসেনা নেতা উদ্ধব ঠাকরেকে। এমন কথা তিনি নিজেই জানিয়েছেন। রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে সরকার পক্ষের নেতা-মন্ত্রী উপস্থিত থাকবেন তো বটেই সঙ্গে আমন্ত্রণ জানানো হয়েছে বিরোধী দলের নেতা নেত্রীদের অনেককেই। সেখানে বাদ উদ্ধব।
এমনটা করা হল কেন। রামমন্দির আন্দোলনে শিবসেনারও বড় অবদান ছিল। তারপরও কেন বালাসাহেবের পুত্রকে এভাবে বঞ্চিত করা হল?আরও পড়ুন:
এর জবাবে রামমন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস বলেন, যাঁরা রামের ভক্ত কেবল তাঁরাই আমন্ত্রণ পেয়েছেন। এটা বলা ভুল যে ভগবান রামের নামে কোন্দল পাকাচ্ছে বিজেপি।
আমাদের প্রধানমন্ত্রী সর্বত্র সম্মানিত। তিনি তার মেয়াদকালে প্রচুর কাজ করেছেন। এটা রাজনীতি নয়। এটা তাঁর ভক্তি।’ রামমন্দিরের পুরোহিত সত্যেন্দ্র দাস একথা বললেও সিতারাম ইয়েচুরি, বৃন্দা কারাতের মতো বাম নেতারা মন্দির উদ্বোধনে উপস্থিত থাকার আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন।আরও পড়ুন: