পুবের কলম, ওয়েবডেস্ক: গরমের দাপটে হাঁসফাঁস করছে বঙ্গবাসী। আরও গরম বাড়তে পারে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের। তবে এই দাবদহের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। কলকাতা সহ তার পাশ্বর্বর্তী অঞ্চলগুলিতে বৃষ্টি হতে পারে কিছুদিনের মধ্যেই। তবে বৃষ্টি হলেও গরমের দাপট সেইভাবে কিছু কমবে না।
আরও পড়ুন:
পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়েছে। মৌসম বিভাগের পূর্বাভাস ধীরে ধীরে বাড়বে গরম। আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গাঙ্গেয় উপকূলবর্তী অঞ্চলে আবহাওয়া পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। আগামী দু-থেকে তিনদিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় শিলাবৃষ্টি বা বজ্রবৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনায় একটি কমলা সতর্কতা জারি করা হয়েছে। ৩০-৪০ কিমি ঘণ্টায় দমকা হাওয়া বইতে পারে। সতর্কতা সোমবার পর্যন্ত জারি থাকবে, তবে হালকা বৃষ্টি বেশকিছুদিন ধরে চলবে।আরও পড়ুন:
আবহাওয়া দফতর বলছে বর্তমানে একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর উত্তর-পশ্চিম ভারতে রয়েছে। আরও একটি অক্ষরেখা রয়েছে কর্নাটক থেকে মধ্যপ্রদেশের উপর। একটি ঘূর্ণাবর্ত রয়েছে অসম, বিহার, রাজস্থানের উপর। নতুন আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ওড়িশাতে।