পুবের কলম প্রতিবেদক: দুর্গাপুজোয় বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিয়ে রেকর্ড আয় করেছে পঞ্চায়েত দফতরের অধীনস্থ সংস্থা পশ্চিমবঙ্গ সামগ্রীক অঞ্চল উন্নয়ন পর্ষদ বা ডব্লুবিসিএডিসি। দুর্গাপুজোর মতো এই ভাইফোঁটাতেও উৎসব মুখর বাঙালিকে রান্নার ঝামেলা থেকে মুক্তি দিতে আসরে রাজ্য পঞ্চায়েত দফতর।
আরও পড়ুন:
আজ অর্থাৎ ২৬ অক্টোবর এবং আগামীকাল ২৭ অক্টোবর তারা নিয়ে এসেছে ভাইফোঁটার স্পেশাল মেনু। শুধুমাত্র একটা ফোন বা হোয়াটসঅ্যাপের অপেক্ষা দুপুর বা রাত, বিশেষ মেনু দিয়ে সাজানো এই থালি পৌঁছে যাবে বোনদের কাছে।
আরও পড়ুন:
মৃত্তিকা এই ব্যানারে ব্র্যান্ডেড খাবার মানুষের দরজায় পৌঁছে দেবে পঞ্চায়েত দফতর।
২৬ এবং ২৭ অক্টোবর দফতর আয়োজিত এই বিশেষ থালির নাম দেওয়া হয়েছে 'ভাইফোঁটা থালি'। দাম অবশ্যই সাধারণের সাধ্যের মধ্যে। মাত্র ৩২৫ টাকা রকমারি পঞ্চ ব্যঞ্জনে ভাইকে সাজিয়ে খাওয়াতে পারেন আপনিও।আরও পড়ুন:
দফতর জানিয়েছে, দুপুরের মেনুতে আছে বাসমতি চালের ভাত, মাছের মাথা দিয়ে মুগের ডাল, ফিস ব্যাটার ফ্রাই, বাসন্তি পোলাও, মাছের পুর দিয়ে পটলের দোর্মা এবং চাটনি ও মিষ্টি। তবে এখানেই শেষ নয় গ্রাহকরা ইচ্ছে করলেই এর সঙ্গে যোগ করে নিতে পারবেন আরও বেশ কিছু খাবার।
সেক্ষেত্রে দামও আলাদা পড়বে। থাকছে ইলিশ পাতুরি, ভেটকি পাতুরি, পাঁঠার মাংস, দেশি মুরগির ঝোল এবং গলদা চিংড়ি।আরও পড়ুন:
রাতে থাকছে চিকেন বিরিয়ানি এবং চিকেন চাপ। যেমন ইলিশ মাছের পাতুরি, এক পিসের দাম পড়বে ১৮০ টাকা, মাটন কষা, চার পিসের দাম পড়বে ২০০ টাকা, দেশি মুরগী কষা, চার পিসের দাম ১৫০ টাকা। দুপিস গলদা চিংড়ির মালাইকারি, দাম পড়বে ১৫০ টাকা ও এক পিস ভেটকি পাতুরি যার দাম ১১০ টাকা। হোয়াটসঅ্যাপ বা ফোনের মাধ্যমে অর্ডার এই অর্ডার দেওয়া যাবে।
আরও পড়ুন:
যার নম্বর হল ৮২৪০৬২২৩৪৬, ৯৪৩২২০৭১৩১ এবং ৯৭৩৪৩৯৯৯১৫।