আরও পড়ুন:
বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলি বলছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ঢাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলো এবং ফার্মগেটে থাকা ডেইলি স্টার-এর প্রধান কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায় একদল বিক্ষুব্ধ জনতা। একইসঙ্গে ছায়ানট ও ধানমন্ডি ৩২ এলাকায়ও উত্তেজনার খবর মিলেছে।
আরও পড়ুন:
প্রত্যক্ষদর্শীদের দাবি, বৃহস্পতিবার রাত প্রায় ১২টার দিকে শাহবাগ দিক থেকে মিছিল নিয়ে বিক্ষোভকারীরা কারওয়ান বাজারে পৌঁছান। সে সময় প্রথম আলো ও ভারতবিরোধী স্লোগান দেওয়া হয়।
এক পর্যায়ে প্রথম আলোর ভবনের সামনে অগ্নিসংযোগ করা হয় এবং ভেতরে ঢুকে ভাঙচুর চালানো হয়।আরও পড়ুন:
এর পর রাত সাড়ে ১২টার দিকে বিক্ষুব্ধ জনতা ফার্মগেটে ডেইলি স্টারের কার্যালয়ে হামলা চালায়। ভবনের নিচতলায় আগুন লাগানো হলে কয়েকজন কর্মী ছাদে আটকে পড়েন বলে জানা যায়। আগুনের তীব্রতার কারণে তাঁদের নামতে অসুবিধা হচ্ছিল।
আরও পড়ুন:
বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলি বলছে, ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে।