লেবাননে সাম্প্রতিক ইসরায়েলি হামলাকে কেন্দ্র করে উত্তেজনা আরও বেড়েছে মধ্যপ্রাচ্যে। এই পরিস্থিতিতে কড়া বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, “আমাদের হাত এখনও ট্রিগারেই আছে।”
আরও পড়ুন:
বুধবার ও বৃহস্পতিবার লেবাননে ইসরায়েলের বিমান হামলাকে যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন বলে অভিযোগ করেছেন তিনি।
প্রেসিডেন্টের দাবি, এই হামলা প্রমাণ করে যে ইসরায়েল শান্তি প্রক্রিয়ার প্রতি আন্তরিক নয় এবং চুক্তি মানার কোনও সদিচ্ছাও দেখাচ্ছে না।আরও পড়ুন:
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে পেজেশকিয়ান বলেন, এই ধরনের আক্রমণ প্রতারণার সামিল এবং ভবিষ্যতের যে কোনও চুক্তির জন্য তা একটি বিপজ্জনক সংকেত। একইসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, লেবাননের জনগণের পাশে সবসময় থাকবে ইরান এবং তাদের কোনওভাবেই একা ফেলে দেওয়া হবে না।
আরও পড়ুন:
তিনি আরও সতর্ক করে দিয়েছেন, যদি এ ধরনের হামলা অব্যাহত থাকে, তাহলে আলোচনার পরিবেশ নষ্ট হবে এবং শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়বে।