Pahalgam Terror Attack: তদন্ত ও শাস্তির দাবি জমিয়েতে উলামায়ে বাংলা
পুবের কলম প্রতিবেদকঃPahalgam Terror Attack... পূর্ণাঙ্গ তদন্ত ও শাস্তির দাবি জানালো জমিয়েতে উলামায়ে বাংলা ফুরফুরা শরীফ। কাশ্মীরে সন্ত্রাসী হামলার (Pahalgam Terror Attack) তীব্র প্রতিবাদ জানালো শতবর্ষ প্রাচীন ফুরফুরা শরীফের অরাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে বাংলা। সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন বলেন গত বাইশে এপ্রিল মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁও এলাকায় সন্ত্রাসী হামলায় বিদেশি পর্যটক সহ আমরা আমাদের নিরীহ সহ নাগরিকদের হারিয়েছি এই হৃদয়বিদারক ঘটনার জমিয়ত তীব্র নিন্দা করছে ।আরও পড়ুন:
MI Thrash LSG: পরপর পাঁচ জয়ে প্লে অফের দৌড়ে মুম্বাই
আরও পড়ুন:
জম্মু-কাশ্মীরে (Pahalgam Terror Attack) সীমান্তে কঠোর নজরদারি থাকা সত্ত্বেও নিরাপত্তা বলায় ভেদ করে কিভাবে জঙ্গিরা আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে পর্যটকদের কাছে পৌঁছে গিয়ে হত্যা করলো, এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানালো কেন্দ্র সরকারের কাছে অপরাধীদের বিচারের আওতায় নিয়ে এসে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেয়া হোক।
আরও পড়ুন:
এই সন্ত্রাসী হামলায় নিহত আহতদের পরিবারবর্গ ও নিকট আত্মীয়দের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে জমিয়েতি বাংলা। সাথে সাথে দেশ তথা আমাদের এই বাংলায় শান্তি-শৃঙ্খলা যাতে বজায় থাকে তার জন্য সকল রাজনৈতিক দল সহ সাধারণ মানুষের কাছে আবেদন জানাচ্ছি