পুবের কলম ওয়েবডেস্ক : শপথ গ্রহণ করলেন পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মন্ত্রিসভা। মঙ্গলবার সিনেটের চেয়ারম্যান সাদিক সানজরানি নব নিযুক্ত ফেডারেল মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় শপথ অনুষ্ঠান। ৩১ জন ফেডারেল মন্ত্রী এবং তিনজন প্রতিমন্ত্রী অনুষ্ঠানটিতে শপথ গ্রহণ করেন।
আরও পড়ুন:
প্রধানমন্ত্রী শাহবাজের দল থেকে ১৩ জন ফেডারেল মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।
তারা হলেন, খাজা মুহাম্মদ আসিফ, আহসান ইকবাল, রানা সানাউল্লাহ, সরদার আয়াজ সাদিক, রানা তানভীর হুসেন, খুররম দস্তগীর খান, মরিয়ম আওরঙ্গজেব, খাজা সাদ রফিক, মিফতাহ ইসমাইল, জাভেদ লতিফ, রিয়াজ হোসেন পীরজাদা, মুর্তজাদা, জাভেদ আব্বাসি এবং আজম নাজির তারার।আরও পড়ুন:
প্রাক্তন প্রধানমন্ত্রী দম্পতি আসিফ আলি জারাদারি এবং বেনজির ভুট্টোর পুত্র বিলাওয়াল ভুট্টো-জারদারির দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) থেকে শপথ গ্রহণ করেছেন ৯ জন। পিপিপি-এর নব নিযুক্ত ফেডারেল মন্ত্রীরা হলেন, সৈয়দ খুরশিদ শাহ, সৈয়দ নাভিদ কামার, শেরি রেহমান, আবদুল কাদির প্যাটেল, শাজিয়া মারি, সৈয়দ মুর্তজা মাহমুদ, সাজিদ হুসেন তুরি, এহসান উর রহমান মাজারি এবং আবিদ হুসেন।
আরও পড়ুন:
সোমবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা শপথ নেওয়ার কথা থাকলেও দেশটির রাষ্ট্রপতির অনিচ্ছায় একদিন পিছিয়ে যায় আনুষ্ঠানিকতা। আইন প্রণেতাদের শপথ বাক্য অস্বীকার করেন তিনি।
অসুস্থতার কারণে ছুটি চেয়ে শাহবাজের শপথ গ্রহণ এড়িয়ে যান পাকিস্তানি রাষ্ট্রপতি। শপথ গ্রহণ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন খোদ রাষ্ট্রপতি আরিফ আলভি।আরও পড়ুন:
এদিনের শপথ অনুষ্ঠানে অংশ নেয়নি বেলুচিস্তান ন্যাশনাল পার্টি (বিএনপি) এবং জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল জেইউআইএফ ‘র প্রতিনিধিরা। জিও নিউজের ‘আজ শাহজেব খানজাদা কে সাথ’ অনুষ্ঠানে পাকিস্তান মুসলিম লীগ- নওয়াজের (পিএমএল-এন) এক নেতা জানান, পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি পাকিস্তানের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন। তবে মন্ত্রিসভায় এখন পর্যন্ত যারা স্থান পেয়েছেন, তাদের মধ্যে বিলাওয়াল নেই।