পুবের কলম ওয়েব ডেস্ক: কোনও জঙ্গী যোগ নেই বুধবার সংসদে স্মোক ক্যান নিয়ে ঢোকা মনোরঞ্জন ডি এর। সে আপাত নীরিহ একজন মানুষ। ভগত সিং এর আদর্শ তার শিরায় শিরায়। ভগৎ সিংকে অনুকরণ করতে গিয়েই সংসদে রংবোমা ফাটানো কথা ভাবে মনোরঞ্জন।
এমনটাই জানিয়েছে পুলিশ।আরও পড়ুন:
সোশ্যাল মিডিয়ার পেজ ভগৎ সিং ফ্যান ক্লাবের সঙ্গে যুক্ত সে। ব্রিটিশ জমানায় পার্লামেন্ট হাউসে বোমা ছুড়েছিলেন ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত। পাবলিক সেফটি ও ট্রেড ডিসপুট বিলের বিরোধীতা করে সেদিন ওই সিদ্ধান্ত নিয়েছিলেন বিপ্লবীরা।
ওই একই রকম ভাবে বর্তমান শাসকের নীতির বিরোধীতা করতে চেয়েছিলেন মনোরঞ্জন। পুলিশ জানিয়েছে, মনোরঞ্জন বিপ্লবী ভাবধারার।আরও পড়ুন:
একজন বরিষ্ঠ পুলিশ আধকারিক জানান, ' মরোঞ্জনের কোনও অপরাধযোগ পাওয়া যায়নি। সে খুবই শান্ত স্বভাবের মানুষ। কিন্তু যে ধরণের বই সে পড়ে , তাতে মনে হয় বিপ্লবী ভাবধারায় বিশ্বাসী মনোরঞ্জন।'
আরও পড়ুন: