পুবের কলম ওয়েবডেস্কঃ পাঁচ রাজ্যের নির্বাচন মিটতে না মিটতেই হু হু করে বেড়েছিল পেট্রোপণ্য সহ নানান নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম । ধাপে ধাপে সতের দিনে ১৪ বার দাম বেড়েছে পেট্রোল ডিজেলের। লাগামছাড়া বেড়ে আপাতত ১১৫ তে গিয়ে ঠেকেছে পেট্রোল ডিজেলের দাম। ধাপে ধাপে এই দ্রব্যমূল্য বৃদ্ধির জেরে নাভিশ্বাস সাধারণ মানুষের। শুধু আমজনতা না এই দ্রব্যমূল্য বৃদ্ধির ঝক্কি পোয়াতে হচ্ছে ব্যবসায়ীদেরও।

এখানেই শেষ নয় গতসপ্তাহে রিজার্ভ ব্যাঙ্কের প্রকাশিত তথ্যানুযায়ী খুচরো মুদ্রাস্ফীতি ঠেকেছে তলানিতে।

প্রথমে দেখে নিন চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম-   কলকাতায়, পেট্রোল ১১৫.১২ টাকা, এবং ডিজেল ৯৯.৮৩ টাকা দিল্লিতে, পেট্রোল ১০৫.৪১ টাকা, এবং ডিজেল ৯৬.৬৭ টাকা চেন্নাইতে, পেট্রোল ১১০.৮৫ টাকা, এবং ডিজেল ১০০.৯৪ টাকা মুম্বইতে, পেট্রোল ১২০.৫১ টাকা, এবং ডিজেল ১০৪.৭৭ টাকা

এই ভাবে পেট্রোপণ্যের বৃদ্ধির প্রভাব পড়েছে বাজারেও। শনিবারও সরকারি তেল সংস্থাগুলির পক্ষ থেকে পেট্রোল ও ডিজেলের দামে কোনও রকম বদল করা হয়নি ৷ অপরিবর্তিত রয়েছে কলকাতা, দিল্লি, মুম্বাই সহ নানান শহর ওহ ৪ মহানগরের তেলের দাম। ডিলার্সরা আশঙ্কা করছেন যে, অপরিশোধিত তেলের দাম তাড়াতাড়ি না কমলে ফের পেট্রোল ও ডিজেলের দাম বাড়তে পারে।

এক নজরে দেখে নিন, অন্যান্য শহরে জ্বালানির দাম-

পটনাতে পেট্রোল ১১৬.২৩ টাকা , এবং ডিজেলের দাম ১০১.০৬ টাকা নয়ডাতে সমানভাবে পেট্রোলের দাম ১০৫.৪৭ টাকা, এবং ডিজেলের দাম ৯৭.০৩ টাকা পোর্টব্লেয়ারে পেট্রোলের দাম ৯১.৪৫ টাকা, এবং ডিজেলের দাম ৮৫.৮৩ টাকা লখনউতে পেট্রোল ১০৫.২৫ টাকা, এবং ডিজেল ৯৬.৮৩ টাকা । তুলনামূলক ভাবে পোর্টব্লেয়ারে পেট্রোল এবং ডিজেলের দাম অনেকটা কম।