পুবের কলম ওয়েবডেস্কঃ লাগামছাড়া বেড়ে চলেছে পেট্রোল, ডিজেলের দাম। আর দূষণের কথা না বললেই নয়। বাতাসে দূষণ অতিরিক্ত ভাবে বেড়ে যাওয়ার জন্য , দূষণের মাত্রা কম করার লক্ষ্যে বেশ কয়েক বছর আগে কলকাতাতে চালু হয়েছিল ইলেক্ট্রনিক্স বাস। তার জন্য প্রশংসায় পঞ্চমুখ হয়েছে অনেকেই, এমনকি বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছে। কলকাতাতে এই বাস এখন তুলনামূলক বেশি চলে।
আরও পড়ুন:
পাঁচ রাজ্যের উপনির্বাচন মেটার পর পরই সতের দিনে ১৪ বার দাম বেড়েছে পেট্রোল , ডিজেলের। সেই সব কথা মাথায় রেখে রাজ্য পরিবহণ দফতর সিদ্ধান্ত নিয়েছে যে , এবার শহরতলিতে ইলেক্ট্রনিক্স বাসের পরিষেবা বাড়ানো হবে । এমনকি সাধারণ মানুষদের মধ্যে এই বাসের জনপ্রিয়তা বেড়েছে।
আরও পড়ুন:
পরিবহণ দফতর সূত্রের খবর, আগামী মে মাস থেকে এই পরিষেবা শুরু হয়ে যাবে। পিপিপি মডেলে কলকাতার বুকে ৬টি নতুন রুটে ই-বাস পরিষেবা শুরু করা হবে এমনটাই অনুমান করা হচ্ছে।
এই ৬ টি নতুন রুট হল, নিউ টাউন থেকে পার্ক সার্কাস, সাপুরজি থেকে এয়ারপোর্ট, সাপুরজি থেকে হাওড়া স্টেশন, সাপুরজি থেকে মহেশতলা, ইকোস্পেস থেকে সাঁতরাগাছি, ইকোস্পেস থেকে বাঙুর ইত্যাদি । আপাতত এই ৬টি রুটে ১৫টি পিপিপি মডেলের ই-বাস চালানো হবে বলে জানা যাচ্ছে।আরও পড়ুন:
একদিকে বেসরকারি সংস্থার হাতে বাসের চালক ও পরিকাঠামো থাকবে। অন্যদিকে রাজ্যের পরিবহণ দফতর কন্ডাক্টর দেবে । আর রাজ্য সরকারের নির্ধারিত ভাড়াতেই পরিষেবা দিতে হবে। সেই জন্য এখন থেকেই কাজ শুরু করে দিয়েছে রাজ্য সরকার। কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রকের কাছ থেকে এই বাস গুলি কেনার প্রস্তুতি চলছে।