পুবের কলম,ওয়েবডেস্ক: মক্কা ও মদিনার শতাধিক ঐতিহাসিক স্থাপনাকে সংরক্ষণ ও উচ্চমানের করতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সউদি আরব। হজ ও উমরাহযাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মক্কার হিরা কালচারাল সেন্টারে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই তথ্য জানান দেশটির হজ ও উমরাহমন্ত্রী তাওফিক আল-রাবিয়াহ। রাবিয়াহ বলেন, ‘আল্লাহর অতিথিদের মক্কা ও মদিনার ভ্রমণকে আরও মসৃণ ও অবিস্মরণীয় করতে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রকল্পের সহযোগিতায় কাজ চলছে। পবিত্র এ দুই শহরের বিশাল ইতিহাস রয়েছে।
এ নিয়ে মুসলিমদের অনেক বেশি আগ্রহও রয়েছে। তাই এ সব স্থাপনার ইতিহাস সবার কাছে তুলে ধরতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।’ তিনি জানান, হেরা গুহা-সহ মক্কার ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থানগুলো উন্নত করার চেষ্টা চলছে। এরই মধ্যে টিকিট বুক করার জন্য একটি অনলাইন প্ল্যাটফর্মও চালু করা হয়েছে। এর আগে সউদি আরবের ১৩০টি ঐতিহাসিক মসজিদ সংস্কারের ঘোষণা করেন সউদি যুবরাজ বিন সালমান। গত বছর উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে মক্কা ও মদিনার বিভিন্ন স্থাপনার কাজ শুরু হয়। এর মধ্যে রয়েছে পবিত্র কুবা মসজিদ। পরিকল্পনা অনুসারে তা ৫০ হাজার বর্গমিটার সম্প্রসারণ করা হবে, যেখানে একসঙ্গে ৬৬ হাজার মুসল্লি নামায পড়তে পারবেন। বর্তমানে এর পরিধি মাত্র ৫ হাজার ৩৫ বর্গমিটার। এ ছাড়া মদিনায় শতাধিক ঐতিহাসিক স্থাপনার সংস্কারকাজও শুরু হয়েছে। ২০২৫ সালের মধ্যে এ সব স্থাপনার উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হবে। পাশাপাশি মক্কা অঞ্চলের ঐতিহাসিক ৫ মসজিদ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।মক্কা ও মদিনার শতাধিক স্থাপনা সংস্কারের পরিকল্পনা
ইমামা খাতুন
প্রকাশিত:
২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৫:২৯
আরও খবর
ওমানের উপকূলে সন্দেহভাজন মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তেল ট্যাঙ্কারে তিন ভারতীয় নাবিক নিখোঁজ
গ্যাস, তেল নিয়ে দ্রুত মিলবে ভালো খবর, আশার কথা শোনালেন মোদী
মমতা কংগ্রেসে গেলে রাহুলকে প্রধানমন্ত্রীর মুখ মানতে হবে, শর্ত প্রদেশ কংগ্রেসের
রাজ্যসভা ভোটে মীনাক্ষী নটরাজনের মনোনয়ন বাতিল নিয়ে আইনি পথে লড়াইয়ের হুঁশিয়ারি কংগ্রেসের
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
‘বিশ্বকাপ জ্বর’, মেক্সিকোয় বন্ধ স্কুল, সরকারি কর্মীদের বাড়ি থেকে কাজের নির্দেশ
‘বিশ্বকাপ জ্বর’, মেক্সিকোয় বন্ধ স্কুল, সরকারি কর্মীদের বাড়ি থেকে কাজের নির্দেশ
গুজরাটে রাজ্যসভায় এই প্রথমবার শূন্য কংগ্রেস, সব আসনই দখলের পথে বিজেপি
গুজরাটে রাজ্যসভায় এই প্রথমবার শূন্য কংগ্রেস, সব আসনই দখলের পথে বিজেপি
শীঘ্রই শুরু হবে বার্ধক্য ও বিধবা ভাতা প্রদান, আশ্বাস পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের
শীঘ্রই শুরু হবে বার্ধক্য ও বিধবা ভাতা প্রদান, আশ্বাস পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের
সই কাণ্ডে রক্ষাকবচ চেয়ে এবার কলকাতা হাইকোর্টে অভিষেক
সই কাণ্ডে রক্ষাকবচ চেয়ে এবার কলকাতা হাইকোর্টে অভিষেক
মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের সাময়িক স্বস্তি, শর্তসাপেক্ষে রক্ষাকবচ দিল হাইকোর্ট
মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের সাময়িক স্বস্তি, শর্তসাপেক্ষে রক্ষাকবচ দিল হাইকোর্ট
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের