আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ রুশ- ইউক্রেন সংঘর্ষ প্রায় একমাস ছুঁইছুঁই। ইউক্রেন জুড়ে এখন শুধুই মৃত্যুমিছিল। এরমধ্যেই কিয়েভে বাড়িতে রকেট হানায় নিহত হলেন ইউক্রেনীয় অভিনেত্রী ওকসানা শভেটস।
আরও পড়ুন:
খুব সম্প্রতি তিনি ইউক্রেনে শিল্পীদের জন্য সর্বোচ্চ সম্মান " ওনার্ড আর্টিস্ট অফ ইউক্রেন " পান।
ওকসানার মৃত্যুতে শোকস্তব্ধ ইউক্রেনের শিল্পী মহল।মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।আরও পড়ুন:
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরই মধ্যে হামলায় ইউক্রেনের বেশকিছু শহর দখলে নিয়েছে রুশ সেনারা।
রুশ সামরিক অভিযানের মুখে ইউক্রেন ছেড়ে পোলান্ডসহ প্রতিবেশী দেশগুলোতে লাখ লাখ ইউক্রেনীয়ান আশ্রয় নিয়েছেন। টানা সংঘর্ষে এরই মধ্যে বহু সামরিক-অসামরিক লোকের প্রাণহানি হয়েছে।আরও পড়ুন:
এমতাবস্থায় অবস্থায় রুশ বাহিনীকে থামাতে পশ্চিমা বিশ্বের একের পর এক নিষেধাজ্ঞার পরও চলছে হামলা। ইউক্রেনকে সাহায্য করতে অস্ত্র সহায়তা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারই ধারাবাহিকতায় এবার কিয়েভকে ১০০টি কিলার ড্রোন দেওয়ার কথা জানিয়েছে বাইডেন প্রশাসন।
আরও পড়ুন: