পুবের কলম, ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি পদপ্রার্থী আদিবাসী নেত্রী দ্রৌপদী মুর্মু। বৃহস্পতিবার দিল্লিতে পৌঁছেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন দ্রৌপদী। মোদি বলেছেন, 'রাষ্ট্রপতি পদের জন্য দ্রৌপদী মুর্মু'র প্রার্থিতা সমগ্র ভারতজুড়ে সমাজের সকল স্তরে প্রশংসা কুড়িয়েছে।'
আরও পড়ুন:
শুক্রবারই রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেবেন দ্রৌপদী মুর্মু। মোদিই প্রথম প্রস্তাবক হবেন বলে জানা গিয়েছে।
বর্ষীয়ান বিজেপি নেতা, কেন্দ্রীয় মন্ত্রী সহ অন্যান্য দলের কর্মীরাও প্রস্তাবকারীদের মধ্যে থাকবেন। দ্রৌপদীর সঙ্গে সাক্ষাতের পরেই প্রধানমন্ত্রী মোদি একটি ট্যুইট করে লেখেন, 'দ্রৌপদীজির সঙ্গে সাক্ষাৎ হল। তার রাষ্ট্রপতির মনোনয়ন সমগ্র ভারতজুড়ে সমাজের সকল স্তরের দ্বারা প্রশংসিত হয়েছে। তাঁর তৃণমূল স্তরে গিয়ে সমস্যা বোঝার ক্ষমতা, ও লক্ষ্য আগামীদিনে ভারতকে উন্নয়নের পথে চালিত করবে'।আরও পড়ুন:
জানা গেছে, মনোনয়নের পর দ্রৌপদী আরও অনেক বর্ষীয়ান নেতাদের সঙ্গে দেখা করবেন, এর পর জাতীয় স্তরে বিভিন্ন রাজনৈতিক দলগুলির কাছে তাঁকে সমর্থন করার জন্য আহ্বান জানাবেন।
আরও পড়ুন:
উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ জোটের প্রার্থী হচ্ছেন দ্রৌপদী মুর্মু। তিনি ওড়িশার প্রাক্তন মন্ত্রী এবং ঝাড়খণ্ডের রাজ্যপালও ছিলেন। ভোটে নির্বাচিত হলে ৬৪ বছর বয়সী দ্রৌপদী মুর্মুই হবেন প্রথম আদিবাসী ব্যক্তিত্ব, যিনি ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। ইতিমধ্যেই ইলেক্টোরাল কলেজে সংখ্যাগরিষ্ঠের সমর্থন পেয়েছেন দ্রৌপদী। মঙ্গলবার রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ওড়িশার আদিবাসী নেত্রী দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা করে ক্ষমতাসীন এনডিএ জোট। সব ঠিকঠাক থাকলে ওড়িশার ময়ূরভঞ্জের এক প্রত্যন্ত এলাকা থেকে রাইসিনা হিলসের বাসিন্দা হতে চলেছেন মুর্মু। একজন শিক্ষিকা থেকে রাজনীতিতে প্রবেশ করে মন্ত্রী, রাজ্যপাল হয়ে এবার রাষ্ট্রপতির কুরসির দিকে দৌড়াচ্ছেন তিনি।