পুবের কলম,ওয়েবডেস্ক: ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের জন্মদিবসে তাঁকে সম্মাননা প্রদান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ‘মিসাইল ম্যান’- এর জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানিয়ে এদিন ট্যুইট করেন তিনি।
আরও পড়ুন:
প্রধানমন্ত্রী ট্যুইট করে লেখেন, ‘ড: কালামকে ওনার জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি। ভারতের উন্নয়নের প্রতি ওনার যোগদান কখনো ভোলানোর নয়।
উনি একজন বৈজ্ঞানিক এবং একজন রাষ্ট্রপতি হিসেবে ভারতের সেবা করেছেন। ওনার জীবন যাত্রা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে শক্তি দেয়।”আরও পড়ুন:
উল্লেখ্য, ১৯৩১ সালের ১৫ই অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমে জন্মগ্রহণ করেন আবুল পাকির জয়নালুদ্দিন আবদুল কালাম। ২০০২ সালে ভারতের একাদশতম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন তিনি। পদ্মবিভূষণ ও ভারতরত্ন সম্মানে সম্মানিত হওয়া কালাম জনপ্রিয় ছিলেন ‘পিপলস্ প্রেসিডেন্ট’ বা ‘মানুষের রাষ্ট্রপতি’ হিসাবে।