পুবের কলম ওয়েবডেস্ক: তিনি নেই আজ ২৫ বছর হয়ে গেল। ইতিমধ্যেই টেমস নদী দিয়ে বয়ে গিয়েছে অনেক জল।আগামী ৩১ আগস্ট ডায়ানার ২৫তম মৃত্যুবার্ষিকী।১৯৯৭ সালের ৩১ আগস্ট ফ্রান্সের রাজধানী প্যারিসে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারান ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস অব ওয়েলস ডায়ানা।

প্রিন্সেস ডায়ানার ব্যবহৃত কালো রঙের ফোর্ড এসকর্ট গাড়িটি এবার নিলামে বিক্রি হলো আট লাখ ৬৬ হাজার মার্কিন ডলারে।

শনিবার নিলামে তোলা হয় গাড়িটি এবং ব্রিটেনের এক ব্যক্তি সেটি কিনে নেন। দুদিন পরেই ডায়ানার ২৫তম মৃত্যুবার্ষিকী। তার আগেই ডায়ানার ব্যবহৃত গাড়িটি নিলামে উঠলো।প্রিন্সেস ডায়নার ২৫ তম মৃত্যুবার্ষিকীর আগেই নিলামে উঠল তাঁর কালো রঙের ফোর্ড এসকর্ট গাড়ি

১৯৮৫ সালের অগস্ট মাস থেকে প্রায় তিন বছর কালো রঙের ফোর্ড এসকর্ট গাড়িটি ব্যবহার করেন ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস অব ওয়েলস ডায়ানা। গাড়িটির সঙ্গে চেলসি ও কেনসিংটনে ছবিও তোলেন তিনি।

সি৪৬২এফএইচকে নম্বরে নিবন্ধিত গাড়িটি ব্রিটেনের  ওয়ার্কশায়ারের নিলামকারী প্রতিষ্ঠান সিলভারস্টোনের অকশনের মাধ্যমে বিক্রি হয়। গাড়িটি কিনে নিলেন চেশায়ারের এক বাসিন্দা।

প্রিন্সেস ডায়নার ২৫ তম মৃত্যুবার্ষিকীর আগেই নিলামে উঠল তাঁর কালো রঙের ফোর্ড এসকর্ট গাড়ি

এর আগে প্রিন্সেস ডায়ানার ব্যবহার করা আরও একটি গাড়ি নিলামে বিক্রি হয়। গাড়িটি ৫২ হাজার পাউন্ডে কিনে নেয় দক্ষিণ আমেরিকার একটি যাদুঘর। সিলভার রংয়ের গাড়িটি প্রিন্সেস ডায়ানাকে এনগেজমেন্ট উপহার হিসেবে দিয়েছিলেন প্রিন্স চার্লস।