নাজমুল সর্দার, দক্ষিণ দিনাজপুর :- আজকে গঙ্গারামুর ব্লকের অন্তর্গত প্রাণসাগর আদর্শ এ‍্যাকাডেমির পাশ্ববর্তী ময়দানে অনুষ্টিত হল দক্ষিণ দিনাজপুর জেলা জমিয়তে উলামায় হিন্দের বিশাল জনসভা।

উক্ত জনসভায় বিশিষ্ট ব‍্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায় হিন্দের রাজ‍্য সভাপতি তথা ক‍্যাবিনেট মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী, কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী প্রসূন কুমার দত্ত, হিন্দু ধর্মগুরু স্বামী পরমানন্দ মহারাজ, মালদা জেলা জমিয়তে উলামায় হিন্দের সভাপতি মাওলানা নজরুল ইসলাম, দক্ষিণ দিনাজপুর জেলা জমিয়তে উলামায় হিন্দের সভাপতি জয়নাল আবেদীন, মাওলানা মাকসুদ আলী কাসমি সহ রাজ‍্য এবং জেলার অন‍্যান‍্য বিশিষ্ট ব‍্যক্তিবর্গ। এই জনসভায় প্রায় পঁচিশ থেকে ত্রিশ হাজার সংখ‍্যালঘু সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন।