আরও পড়ুন:
প্রীতম কোলে, হাওড়া: ছট পুজোর দিন রবিবার ভোররাতে শালিমার ৫ নম্বর গেট এলাকার বি গার্ডেন থানা অন্তর্গত বিধ্বংসী আগুন লাগে। আগুন লাগার ফলে দ্রুত আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় কমপেক্ষ আটটি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে।
আরও পড়ুন:
জানা গিয়েছে খাবারের দোকান মোবাইলের দোকানের পাশাপাশি আরো বেশ কয়েকটি দোকানে আগুন লাগে। সকাল বেলা রাস্তায় বের হওয়া স্থানীয় বাসিন্দারা বিশাল ধোঁয়া দেখতে পায়।
ভয়া বহ আগুন দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকাবাসীর মধ্যে।প্রথমে আগুন নেভানোর জন্য আশেপাশে বাড়ি থেকে বালতি করে জল নিয়ে এসে নেভানোর চেষ্টা চালালো হয়, পরে দমকলকে খবর দেয়া হয়। এরপর ঘটনাস্থলে আসে পুলিশ এবং দমকল বাহিনী। দমকল বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।আরও পড়ুন:

দমকলের এক আধিকারিক জানিয়েছেন আগুন লাগার কারণ এখনো স্পষ্ট না থাকলেও প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের ফলে আগুন লেগেছে। যদিও তদন্ত করার পরেই আসল কারন জানা যাবে। এই ঘটনায় কোনরকম হতা হতে খবর না থাকলেও, এলাকায় আতঙ্ক ছড়ায় তা সামাল দিতে বি গার্ডেন থানা পুলিশ আধিকারিকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে